প্রিমিয়ার লিগের ইতিহাসে এমন সংকটময় পরিস্থিতি হয়তো আগে কখনো দেখেনি ম্যানচেস্টার সিটি। প্রায় নয়টি মৌসুমে আর্থিক অনিয়মের দায়ে অভিযুক্ত হওয়ার পর ফুটবল কমিশনের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তারা। আপিল করলেও পয়েন্ট কর্তন এমনকি লিগ থেকে নির্বাসনের মতো কঠিন শাস্তির মেঘ ভাসছে সিটির মাথার উপর।
আর এই ঝড়ের মাধ্যমেই সিটিকে নামতে হচ্ছে এনফিল্ডের তপ্ত নরকে। সাম্প্রতিক বছরগুলোতে সিটির আর্থিক দাপটের কারণেই অন্তত তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা হাতছাড়া হয়েছে, এমনটাই বিশ্বাস অলরেড সমর্থকদের। ফলে এনফিল্ডে আজ শুধুই ফুটবল ম্যাচ নয়, সিটির জন্য অপেক্ষা করছে এক চরম শত্রু ভাবাপন্ন পরিবেশ।
কিন্তু মাঠের বাইরের এই বিপুল চাপ আর এনফিল্ডের গর্জনকে গায়ে মাখতে রাজি নন সিটির নতুন কোচ এনজো মারেস্কা। ক্লাবের উপর শতভাগ আস্থা রেখে সিটিকে রক্ষা করার লড়াইয়ে নেমেছেন তিনি।
এনজো মারেস্কা বলেন, ‘আমি এই ক্লাবে এসেছি কারণ মালিকপক্ষ, সিইও এবং স্পোর্টিং ডিরেক্টরের উপর আমার শতভাগ আস্থা আছে। ম্যাচটি কঠিন হবে, এনফিল্ডের পরিবেশ হয়তো আরো বিষাক্ত হবে, তবে এই ধরনের বড় ম্যাচ খেলার জন্যই আমি কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছি।’
অন্যদিকে লিভারপুলের নতুন স্প্যানিশ কোচ আন্ধোনি ইরাওয়ালা সিটির আইনি জটিলতা নিয়ে চিন্তিত না হয়ে মনোযোগ দিচ্ছেন কেবলই মাঠের খেলায়।
কোচ আন্ধোনি ইরাওয়ালা বলেন, ‘সবচেয়ে খারাপ বিষয় হলো এই অনিশ্চয়তা। ভবিষ্যতে কি ঘটবে তা কেউ জানে না। আমাদের কাজ হলো নিজেদের সেরা খেলাটা খেলা এবং লিভারপুলকে সেরা দল হিসেবে গড়ে তোলা।’
সাবেক ফুটবলার ও বিশ্লেষকদের মতে, পুরো লিগের ভাবমূর্তি এখন সংকটে। ফুটবলীয় লড়াইয়ের বাইরেও সিটিকে কাটাতে হবে অবরুদ্ধ মানসিকতা। একদিকে শাস্তির আইনি খড়া, অন্যদিকে এনফিল্ডের গর্জন, সব মিলিয়ে অস্তিত্ব রক্ষার এক কঠিন অগ্নিপরীক্ষায় আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি।





