সূচি অনুযায়ী, ২৩ অক্টোবর ঢাকায় বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ১৯-২১ অক্টোবর ঐচ্ছিক অনুশীলন সারবে টাইগাররা। এরপর ২৮ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সিলেটে, ৫ নভেম্বর থেকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াইয়ে টিকে থাকতে এই সিরিজ বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।





