ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন পাথুম নিশাঙ্কা

পাথুম নিশাঙ্কা
পাথুম নিশাঙ্কা | ছবি: সংগৃহীত
0

চোট থেকে সময়মতো সেরে উঠতে না পারায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পাথুম নিশাঙ্কা। ইংল্যান্ডকে নিয়ে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে তার বদলি হিসেবে লাহিরু উদারাকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।

ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পান নিশাঙ্কা। যার ফলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান তিনি। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে হারে লঙ্কানরা। ফিটনেস পরীক্ষায় পাস করার শর্তে নিশাঙ্কাকে ১৬ জনের ত্রিদেশীয় সিরিজের দলে রেখেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড।

কিন্তু এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি এই ওপেনার। তার জায়গায় ডাক পাওয়া উদারা শ্রীলঙ্কার জার্সিতে এখন পর্যন্ত কোনো ওয়ানডে খেলেননি। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৯১ এবং পরের দুই ম্যাচে যথাক্রমে ৫ ও ১ রান করেন তিনি।

রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজটি শুরু আগামী রোববার। প্রথম ম্যাচেই স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

এফএস