Recent event

টেস্টে জিম্বাবুয়েকে ৬৩ রানে হারিয়েছে আয়ারল্যান্ড

0

বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৬৩ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। ম্যাচের শেষদিনে জয়ের জন্য আইরিশদের দরকার ছিল ৩ উইকেট। আগের দিনে অপরাজিত থাকা নিউম্যান ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হননি। ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি।

ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান করাও মাধেভিরে আউট হওয়ার পর, আইরিশদের জয়ের রেখা পরিষ্কার হয়ে যায়। শেষদিকে, মুজারাবানিকে বোল্ড করে দলের জয় নিশ্চিত করেন ম্যাকব্রাইন। জিম্বাবুইয়ানদের দ্বিতীয় ইনিংস থামে ২২৮ রানে।

দু'দলের মধ্যকার একমাত্র টেস্টে ৪ উইকেট শিকারের পাশাপাশি ৯০ রান করে ম্যাচসেরা অলরাউন্ডার ম্যাকব্রাইন।

সেজু