Recent event

সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন যুক্তরাষ্ট্রের জোন্স

যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স
যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকে সবধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছে সংস্থাটি। এসব অভিযোগের জবাব দেয়ার জন্য তাকে ১৪ দিন সময় বেধে দিয়েছে আইসিসি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলংকায় হওয়া যুক্তরাষ্ট্র দলের প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন জোন্স। এ ক্যাম্পে থাকা ১৮ জনের মধ্য থেকেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ জন বেছে নেবে ইউএসএ ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:

তবে সাময়িক নিষেধাজ্ঞা পাওয়ায় বিশ্বকাপের দলে জোন্সের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। জোন্সের বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো; ২০২৩-২৪ মৌসুমে বার্বাডোজে আয়োজিত ‘বিম-১০’ টুর্নামেন্টে ফিক্সিংয়ে জড়িত থাকা, প্ররোচিত করা, প্রস্তাব গোপন করা ও তদন্তে সহযোগিতা না করা।

এর মাঝে দুটি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচের সঙ্গেও সম্পর্কিত বলে জানিয়েছে আইসিসি।

এফএস