গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে বাটলারের টি-টোয়েন্টি পরিসংখ্যান ছিলো- ১৪৯ ম্যাচে ৩৯৯৭ রান। এ ম্যাচে ৪ বলে ৩ রান করে আউট হবার আগে ৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি।
আরও পড়ুন:
বাটলারের আগে টি-টোয়েন্টিতে ৪ হাজার রান করেছেন পাকিস্তানের বাবর আজম, ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলি। ১৪১ ম্যাচে ৪৫৬৬ রান নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড রয়েছে বাবরের দখলে।
১৫৯ ম্যাচে ৪২৩১ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোহিত। তৃতীয় স্থানে থাকা কোহলির রান ১২৫ ম্যাচে ৪১৮৮।





