আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ভ্যান ডার ডুসেন

ভ্যান ডার ডুসেন
ভ্যান ডার ডুসেন | ছবি: সংগৃহীত
0

৩৭ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ভ্যান ডার ডুসেন। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) নিজের অফিশিয়াল ইন্সটাগ্রামে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন এ প্রোটিয়া ক্রিকেটার।

বিদায়ী বার্তায় ইন্সটাগ্রামে করা পোস্টে ডুসেন লেখেন, প্রোটিয়া জার্সি গায়ে দেয়া এমন এক অর্জন যেখানে টিকে থাকতে হলে অদম্য সহনশীলতা ও নিবেদন প্রয়োজন। এই দায়িত্ব আপনার কঠিন পরীক্ষা নেবে আবার অর্জনেও ভরিয়ে দিবে। দেশের জন্য খেলা বড় পাওয়া ও সম্মানের বিষয়।

আরও পড়ুন:

অত্যন্ত গর্ব ও গভীর কৃতজ্ঞতা নিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছেন। ২০১৮ সাল থেকে ২০২৫ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৪ হাজার ৯৬৮ রান করেছেন ডুসেন।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সবোর্চ্চ ৫০ দশমিক ১৩ গড় নিয়ে ক্যারিয়ার শেষ করলেন এই প্রোটিয়া ব্যাটার।

এফএস