গতকাল (মঙ্গলবার, ৮ এপ্রিল) দুপুরে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তামিম ইকবালকে অভিনন্দন জানান।
আরও পড়ুন:
বিসিসিআই সহ-সভাপতি লেখেন, একজন সাবেক ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের নেতৃত্ব দেশে এবং দেশের বাইরে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।
৩৭ বছর বয়সে তামিম ইকবাল দেশের ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ বোর্ড প্রেসিডেন্ট। বিসিবিতে তার অন্তর্ভুক্তি উঠে এসেছে ভারতের একাধিক খবরের শিরোনামে। বাংলাদেশের ক্রিকেটে তার সংযুক্তিকে ইতিবাচক হিসেবেই দেখছে দেশটির গণমাধ্যমগুলো।





