ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, ডোপ টেস্টে তার শরীরে নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি এরইমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অবহিত করেছে আইসিসি। পিসিবি জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখে দ্রুতই চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে।
আরও পড়ুন:
ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় কপাল পুড়েছে নেওয়াজের। আসন্ন কাউন্টি মৌসুমে ক্লাব সারে'র হয়ে মাঠ মাতানোর কথা থাকলেও সেই চুক্তি বাতিল করছে ক্লাবটি। বর্তমানে পিএসএলে মুলতান সুলতানসের হয়ে খেলা এই ক্রিকেটার এখন ক্যারিয়ারের কঠিন চ্যালেঞ্জের মুখে।




