সিরিজ জয়ে স্বস্তি নয় বরং বড় কিছুর সংকল্প। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়েছে চার। তবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যথারীতি আছে নয় নম্বরেই। যদিও আট নম্বরে থাকা ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে তবে সন্তুষ্টির সুযোগ নেই। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে র্যাঙ্কিং বাস্তবতা মানছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন তবে ছয় বা সাত নম্বরে থেকে বিশ্বকাপের আসরে অংশগ্রহণের চ্যালেঞ্জ নিতে তিনি।
বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে যেতে চাই আট নম্বর দল হিসেবে না, আর নয় নম্বর দল হিসেবে না। আমাদের আসলে ইচ্ছা, যদি সম্ভব হয় ওয়ার্ল্ড কাপে আমরা যেন যেতে চাই ছয় নম্বর কিংবা সাত নম্বর দল হিসেবে। সেটা হলো আমাদের আরেকটা বড় টার্গেট। সো সেটার ক্ষেত্রে আমরা শুরু করলাম। বাস্তবতা কিন্তু অনেক কঠিন। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি একদম র্যাঙ্কিংয়ের শেষের দিকে। সো সেটা কিন্তু বাস্তবতা। বাট সেখান থেকে আমরা উন্নতি চাই।’
আরও পড়ুন:
কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাকলাইন-রিপন মন্ডলরা সুযোগ পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকতে পারে চমক। তবে সেক্ষেত্রেও দল নির্বাচনের সময় প্রাধান্য পাবে জয়ের সমীকরণ।
হাবিবুল বাশার বলেন, ‘ফার্স্ট প্রায়োরিটি থাকে কিন্তু বাংলাদেশ দলটা যেন জিততে পারে। সেই জেতার মতো দল করা। সেখান থেকে আমরা বলেছি যে সেখান থেকে যদি আমরা কাউকে ইনজেক্ট করতে হয় ইনজেক্ট করব। বাট আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু জেতার বেস্ট পসিবল টিমটা তৈরি করা।’
লক্ষ্য আর বাস্তবতার ফারাক জেনেই সামনে এগিয়ে যেতে চায় হাবিবুল বাশারের নির্বাচক প্যানেল। শুরুটা দারুণ হলেও আপাতত মাটিতেই পা রাখছেন বিসিবি নির্বাচক। অন্তত তার কথায় সেটা স্পষ্ট সফলতার সূত্রে আত্মতুষ্টির সুযোগ নেই।





