আজ (মঙ্গলবার, ১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। দলের নেতৃত্বে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টের দলে ডাক পাওয়া দুই অনভিষিক্ত ব্যাটার তানজিদ হাসান তামিম ও অমিত হাসানকেও স্কোয়াডে রাখা হয়েছে। ব্যাটিং বা বোলিং ডিপার্টমেন্টে আসেনি কোনো পরিবর্তন।
আরও পড়ুন
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এ সিরিজের প্রথম টেস্টে বেশ কয়েকবার বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। যদিও মিরপুরের ড্রেনেজ ব্যাবস্থার কল্যাণে খুব বেশি সময় অপচয় হয়নি।
এ অবস্থায় আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা থাকায় ক্রিকেটমহলে গুঞ্জন উঠেছিলো, বদলে যেতে পারে দ্বিতীয় টেস্টের ভেন্যু। তবে ম্যাচটি সিলেটেই হবে বলে নিশ্চিত করেছে বিসিবি।





