চোটের কারণে জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফেরার পর বিসিবিকে না জানিয়েই চীনে ভ্রমণে যান লিটন দাস। অথচ বিসিবির আচরণবিধি অনুযায়ী, সিরিজ বা খেলা না থাকলেও দেশের বাইরে যেতে হলে বোর্ডের অনুমতি নেয়া বাধ্যতামূলক।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টি-টোয়েন্টি সিরিজে একাদশে সুযোগ না পাওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন শেখ মাহেদী। দলে জায়গা না পেয়ে আগেও নানা সময়ে বিরূপ মন্তব্য করেন এ অফ স্পিনিং অলরাউন্ডার।
এ কারণে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে। গতকাল (বুধবার, ২২ জুলাই) শৃঙ্খলা কমিটির সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন দুই ক্রিকেটার। এরপরই তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানার সুপারিশ করা হয়েছে।





