অক্টোবরে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

আফগানিস্তান ও বাংলাদেশ ক্রিকেট দল
আফগানিস্তান ও বাংলাদেশ ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

ভারত সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা থামছে না। অক্টোবরেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই সিরিজে থাকছে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস এখন টিভিকে জানিয়েছেন, আফগানিস্তান সিরিজটি চূড়ান্ত। তবে ওয়ানডের সূচি ও আয়োজনের পরিকল্পনা নির্ধারণ করবে স্বাগতিক আফগানিস্তান। গত বছর আমিরাতে টি-টোয়েন্টিতে আফগানদের হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। তবে ওয়ানডেতে তিন ম্যাচেই হেরেছিল লিটন-শান্তরা।

এবার টেস্ট সিরিজটি বাংলাদেশের জন্য বাড়তি গুরুত্বপূর্ণ। আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। অন্যদিকে ভারতের বাংলাদেশ সফর নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা।

ইএ