নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ: ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় জয়

বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭১ রানের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সুবহানা মুস্তারি। ৩১ রান আসে অলরাউন্ডার স্বর্ণার ব্যাটে। ওপেনিংয়ে নামা দিলারা আক্তার করেন ২৭ রান। ইন্দোনেশিয়ার হয়ে বল হাতে তিন উইকেট শিকার করেন আরিয়ানি। ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় ইন্দোনেশিয়া।

২৬ রানের মাথায় মারিয়া কজাকে আউট করেন পেসার মারুফা। এরপর কেবল নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা। নাহিদা আক্তারের তিন উইকেট আর মারুফার জোড়া শিকারে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় ইন্দোনেশিয়া। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন নাহিদা।

ইএ