আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের সফর। এরপর ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের পর ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।
এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও এবারই প্রথম সেখানে টেস্ট খেলবে বাংলাদেশ।





