ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার

মারুফা আক্তার
মারুফা আক্তার | ছবি: এখন টিভি
0

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন পেসার মারুফা আক্তার। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) মেয়েদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। মারুফা ছাড়াও উন্নতি হয়েছে সুলতানা খাতুন, সোবহানা মোস্তারি, দিলারা আক্তার দোলাদের।

শ্রীলঙ্কার বিপক্ষে মারুফা ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ৩ উইকেট। এ পারফরম্যান্সে ১৯ ধাপ এগিয়ে ১৮তম স্থানে তিনি। প্রথমবার র‍্যাঙ্কিংয়ে সেরা ২০ জনের মধ্যে ঢুকলেন মারুফা। টি-টোয়েন্টিতে তার আগের সেরা অবস্থান ছিলো ২৩।

অফ স্পিনার সুলতানা খাতুন ৯ ধাপ এগিয়ে যৌথভাবে আছেন ৩৭ নম্বরে। ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে ৩৬তম স্থানে সোবহানা মোস্তারি। দিলারা আক্তারের উন্নতি পাঁচ ধাপ। এ ওপেনারের অবস্থান ৬২।

র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার ইমেশা দুলানির অবনতিতে এক ধাপ এগিয়ে বাংলাদেশ অধিনায়ক এখন ২১ নম্বরে। ৬ ধাপ এগিয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস। বাংলাদেশের ওপেনার আছেন ৯৬ নাম্বারে। মেয়েদের টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে সবার ওপরে ৩২ নম্বরে আছেন রাবেয়া খান।

জেআর