এশিয়ান গেমস: ম্যাচ মাঠে গড়ানো ছাড়াই জিতে গেলো টাইগ্রেসরা

বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

নারী এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বনাম চিনের মধ্যকার ম্যাচটি মাঠেই গড়ায়নি। ভেজা আউটফিল্ডের কারণে বাতিল করা হয় ম্যাচ।

তবে ম্যাচ না হলেও শেষ হাসি হেসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করেছে টাইগ্রেসরা।

বর্তমানে বাংলাদেশের র‍্যাঙ্কিং ১০, আর চীনের অবস্থান ৩৬ নম্বরে। বাংলাদেশ সময় ২০ সেপ্টেম্বর শেষ চারের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।

আরও পড়ুন:

তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে ভারত ও জাপানের মধ্যকার ম্যাচের জয়ী দলের মধ্য দিয়ে।

এশিয়ান গেমসের ইতিহাসে এর আগে দু’বার রৌপ্য ও একবার ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেটিকেও ছাড়িয়ে সোনা জয়ের স্বপ্ন পূরণ করার লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের।

এসএস