টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরটা ভালো হয়নি সফরকারীদের। ২২ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় ধাক্কা আসে ৩৯ রানের মাথায়। ওপেনার প্যাথুম নিশাঙ্কা আশা দেখালেও ফিরেছেন ৩৬ রান করে। কামিন্দু মেন্ডিসের ব্যাটে আসে ৩৫ রান।
ইংলিশদের বোলিং তোপে ৭ বল বাকি থাকতেই ১২৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ইংলিশদের হয়ে বল হাতে দুটি করে উইকেট তুলে নেন জোফরা আর্চার, উইল জ্যাক ও সনি বেকার।
আরও পড়ুন:
জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানে প্রথম উইকেট হারালেও, অধিনায়ক হ্যারি ব্রুককে সাথে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন জস বাটলার। সেইসঙ্গে বাটলার তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩০তম ফিফটি।
পরে ব্রুক রান আউট হয়ে ফিরলেও নিরাপদে জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড। ১৭ রান খরচ করে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সানি বেকার।




