সম্প্রতি আর্থিক সংকটের কথা জানিয়ে ক্রিকেটারদের বেতন কমিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে টেস্ট আয়োজনের খরচে সহায়তা করতে পারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
বোর্ডটির চেয়ারম্যান রিচার্ড থম্পসনও সহায়তার ইঙ্গিত দিয়েছেন। ২০০৪ সালের পর প্রথমবার নারী টেস্ট খেলার সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, আগামী গ্রীষ্মের অ্যাশেজ প্রস্তুতির জন্যও ম্যাচটি ইংল্যান্ডের কাছে গুরুত্বপূর্ণ।
ক্যারিবীয় অঞ্চলে খেলোয়াড়, কর্মকর্তা ও সম্প্রচার সরঞ্জাম পরিবহনে খরচ অনেক বেশি। তাই ইসিবির আর্থিক সহায়তা পেলে টেস্ট আয়োজন নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা ডেরিংয়ের।
আগামী বছরের এপ্রিল-মে মাসে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডের পাশাপাশি এই টেস্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।





 in The Hague Netherlands-320x167.webp)