ওয়ানডেতে নতুন ইতিহাস গড়লেন জো রুট

জো রুট
জো রুট | ছবি: সংগৃহীত
0

ইংল্যান্ডের হয়ে এককভাবে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রান করা প্রথম ব্যাটার হয়েছেন জো রুট।

রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে ৪২৯ রানের বিশাল সংগ্রহ গড়েও শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ড। তবে দল হারলেও ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন জো রুট।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন জাতি ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৬৯ রানের ইনিংস খেলার পথে এ কীর্তি গড়েন ডানহাতি এ ব্যাটার।

এটি ছিলো রুটের ক্যারিয়ারের ১৯৭তম ওয়ানডে ম্যাচ। মাইলফলক স্পর্শ করতে তার লেগেছে ১৮৬ ইনিংস। গড় ৫০ দশমিক ৬৬। এই সংস্করণে রুটের সেঞ্চুরি ২০টি, হাফসেঞ্চুরি ৪৯টি। শ্রীলঙ্কার বিপক্ষে এ ইনিংস খেলার পথে সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ককেও ছাড়িয়ে গেছেন রুট।

ওয়ানডে ক্যারিয়ারে ক্লার্কের সংগ্রহ ছিলো ৭ হাজার ৯৮১ রান। ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে ৮ হাজার রান তো দূরের কথা, এর আগে কোনো ব্যাটারই এককভাবে ৭ হাজার রান করতে পারেননি।

জেআর