ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলো দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ। ৬৮ রানের উদ্ধোধনী জুটি গড়ে আউট হন গুরবাজ তার ব্যাটে আসে ৩৬ রান।
সেদিকুল্লাহ আতাল অবশ্য এদিন উইকেটে টিকতে পারেননি বেশিক্ষণ। আউট হয়েছেন মাত্র ৬ রান করে, তবে ইব্রাহিম জাদরান অপরাজিত ছিলেন ৭০ রান করে। অধিনায়ক রহমত শাহ করেন ৪৩ রান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক সিকান্দার রাজার ফিফটিতে মাত্র ১৬৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বল হাতে আফগানদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রশিদ খান।





