গ্রুপ পর্বে দাপুটে ফুটবল খেলে প্রতিপক্ষদের ১৮ গোল দিয়েছিল বাংলাদেশ। বিপরীতে একটাও গোল হজম করেনি পিটার বাটলারের শিষ্যরা। তবে ফাইনালে দেখা গেলো এর সম্পূর্ণ উল্টো চিত্র। শিরোপার লড়াইয়ে পরিকল্পনাহীন ফুটবল খেলে হতাশাই উপহার দিলেন অর্পিতা বিশ্বাসরা।
আরও পড়ুন:
নিজেরা কোনো গোল করতে না পারলেও প্রতিপক্ষ ভারত ৪ বার বাংলাদেশের জালে বল জড়িয়েছেন। গোলরক্ষক ইয়ারজানের ভুলে প্রথমার্ধের শেষ মুহূর্তে প্রথম গোল হজম করে বাংলাদেশ।
এরপর ভারতীয় ফরোয়ার্ডদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে ব্যর্থ হয় বাংলাদেশের রক্ষণ। নিয়মিত বিরতিতে গোল হজম করে হতাশা নিয়েই মাঠ ছাড়ে বাটলারের শিষ্যরা।





