Recent event

সতীর্থদের ইফতারের সুযোগ করে দিতে ইনজুরির নাটক; ফরাসি লিগে ব্যতিক্রমী ঘটনা

সতীর্থদের ইফতারের সুযোগ করে দিতে ইনজুরির নাটক করেছেন অ্যান্থনি লোপেজ
সতীর্থদের ইফতারের সুযোগ করে দিতে ইনজুরির নাটক করেছেন অ্যান্থনি লোপেজ | ছবি: সংগৃহীত
0

মুসলিম সতীর্থদের ইফতার করার সুযোগ করে দিতে ইনজুরির নাটক করেছেন নান্তেসের গোলরক্ষক অ্যান্থনি লোপেজ। ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ঘটেছে এমনই এক ব্যতিক্রমী ঘটনা।

গেলো রোববার (২২ ফেব্রুয়ারি) লিগ ম্যাচে লে হাভরে এসির বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ-ই বসে পড়েন নান্তেসের গোলরক্ষক। ম্যাচের ৭৪ মিনিটে তার হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ম্যাচ বন্ধ থাকে মিনিট দুয়েক। এই ফাঁকেই সাইডলাইনে খেজুর ও পানি দিয়ে ইফতার করতে দেখা যায় দলটির মুসলিম খেলোয়াড়দের।

আরও পড়ুন:

ইপিএলসহ অধিকাংশ ইউরোপীয় লিগে ইফতার বিরতির সুযোগ থাকলেও এমন নিয়ম নেই ফরাসি লিগে। তাইতো সতীর্থদের সাহায্য করতে এমন ব্যতিক্রমী কৌশল অবলম্বন করেন অ্যান্থনি লোপেজ।

খ্রিষ্টান ধর্মাবলম্বী গোলরক্ষকের এমন উদারতায় মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব। এ ম্যাচে ২-০ ব্যবধানে জয় নিয়ে হাসিমুখেই মাঠ ছেড়েছে নান্তেসের ফুটবলাররা।

এসএইচ