তবে ঘরের মাঠে শুরুর দিকে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি এসি মিলান। ম্যাচের শুরুতে লুকা মদ্রিচের নেয়া শট পোস্টের বাইরে দিয়ে যাওয়ায় ব্যবধান গড়তে পারেনি লাল-কালো জার্সিধারীরা। ৩৫ মিনিটে আসে ম্যাচে ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটি। ফোফানার পাস থেকে দারুণ এক গোল করেন মিলানের ডিফেন্ডার পারভিস এস্তুপিনান।
আরও পড়ুন:
বিরতিতে যাওয়ার আগে গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি সফরকারীরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইন্টার। তবে গোলরক্ষক ও বাজে ফিনিশিংয়ের কারণে গোল করতে ব্যর্থ হয় তারা। যোগ করা সময়ের শেষ মিনিটে গোলের খুব কাছে গিয়েও দেখা পায়নি ইন্টার। শেষ পর্যন্ত ঘরের মাঠে জয়ে পূর্ণ পয়েন্ট পায় এসি মিলান।
২৮ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে ইন্টার। আর ৬০ পয়েন্ট নিয়ে ব্যবধান কমিয়ে দুইয়ে অবস্থান করছে এসি মিলান।





