ইউসিএল: রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে মুখোমুখি জায়ান্টরা

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
উয়েফা চ্যাম্পিয়নস লিগ | ছবি: সংগৃহীত
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে আজ (বুধবার, ১১ মার্চ) রয়েছে চারটি ম্যাচ। মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি, চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মতো বড় দলগুলো। তাইতো আজ হয়তো ফুটবল ভক্তদের একটি নির্ঘুম রাতই কাটতে চলেছে।

বিগত কয়েক মৌসুম জুড়েই রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি লড়াই যেন চ্যাম্পিয়ন্স লিগের অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবার রাউন্ড অব সিক্সটিনেই মুখোমুখি হচ্ছে এ দুই দল।

শিরোপা প্রত্যাশী দুই দলের ম্যাচও হয় জমজমাট। আর তাই এবারও রিয়াল-ম্যানসিটির লড়াই নিয়ে আলাদা আগ্রহ কাজ করছে ফুটবল ভক্তদের মাঝে।

আরও পড়ুন:

রাতের আরেক হাই-ভোল্টেজ ম্যাচে পিএসজির মুখোমুখি হবে চেলসি। ব্লুজদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত নকআউট প্লে-অফ খেলে আসা লা-প্যারিসিয়ানরা।

এছাড়া এবারের আসরের চমক বোদো/গ্লিমট ঘরের মাঠে স্পোর্টিং সিপিকে আতিথ্য দেবে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়।

এসএইচ