রাফিনিয়ার হ্যাটট্রিকে সেভিয়ার পরাজয়

বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া
বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া | ছবি: সংগৃহীত
0

রাফিনিয়ার হ্যাটট্রিকে ভর করে লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৫-২ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। ৪ পয়েন্টে এগিয়ে থেকে লিগ টেবিলের শীর্ষে কাতালানরা।

ন্যু ক্যাম্পে ম্যাচের ৯ম মিনিটেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন বার্সার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। ২১ মিনিটে আরও একবার স্পটকিকে ব্যবধান বাড়ান রাফিনিয়া। প্রথমার্ধেই ব্যবধান ৩-০ করেন দানি ওলমো।

৩৮ মিনিটে গোল করেন এই স্প্যানিশ অ্যাটাকার। যোগ করা সময়ে সেভিয়ার ওসো এক গোল শোধ করেন।

আরও পড়ুন:

বিরতির পর ৫১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। হোয়াও ক্যান্সেলোর ৬০ মিনিটের গোলে ৫-১ গোলের লিড পেয়ে যায় বার্সেলোনা। ম্যাচের অন্তিম সময়ে ব্যবধান ৫-২ করেন সো।

এফএস