রোনালদোকে ছাড়াই মেক্সিকো-যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগাল দল ঘোষণা

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো | ছবি: সংগৃহীত
0

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। দলের প্রাণভোমরাকে ছাড়াই ম্যাচ দুটির জন্য দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ।

গত ২৮ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলতে নেমে মাংসপেশিতে চোট পান রোনালদো। এখনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি সিআরসেভেন। ২৮ মার্চ আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে পর্তুগাল।

আরও পড়ুন:

পর্তুগাল জাতীয় দল |ছবি: সংগৃহীত

৩ দিন পর জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে মার্তিনেজের দল। এ দুই প্রীতি ম্যাচে রোনালদোর খেলার সুযোগ হাতছাড়া হলেও ১১ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপে এখনও রোনালদোর খেলার সুযোগ আছে বলে জানিয়েছেন কোচ মার্তিনেজ।

জেআর