মিসর ও স্পেনের খেলায় ইসলামবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লামিন ইয়ামালের

লামিনে ইয়ামাল
লামিনে ইয়ামাল | ছবি: এখন টিভি
0

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিসর ও স্পেনের মধ্যকার খেলায় প্রথমার্ধে গ্যালারি থেকে ইসলামবিদ্বেষী স্লোগান শোনা যায়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল।

স্লোগানগুলো সরাসরি ইয়ামালকে লক্ষ্য করে না হলেও তিনি বিষয়টিকে ব্যক্তিগতভাবেই নিয়েছেন। ইয়ামাল তার পোস্টে নিজের মুসলিম পরিচয় নিয়ে বলেন, আলহামদুলিল্লাহ। ইয়ামাল পোস্টে উল্লেখে করেন স্লোগানগুলো প্রতিপক্ষকে লক্ষ্য করে বলা হয়েছে। তবে একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

ইয়ামাল আরও বলেন, স্টেডিয়ামের ভেতরে অন্যদের নিয়ে উপহাস করতে ধর্মকে ব্যবহার করা অজ্ঞতা ও বর্ণবাদী আচরণ। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী। স্থানীয় পুলিশ বাহিনী এ ব্যাপারে তদন্ত শুরু করছে বলে নিশ্চিত করেছে দেশটি। এছাড়া ফিফাও বিষয়টি নিয়ে তদন্ত করছে।

ইএ