রিয়াল মাদ্রিদের এ তারকা বলেছেন, ফুটবলারদের বর্ণবিদ্বেষী আচরণের বিরুদ্ধে প্রতিবাদী ও সোচ্চার থাকা প্রয়োজন। যদি সবাই একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করে, তাহলে আগামীতে খেলোয়াড়রা এমন অবস্থায় পরবেন না বলে মনে করেন তিনি।
আরও পড়ুন:
গত মঙ্গলবার (৩১ মার্চ) মিশরের বিপক্ষে ম্যাচ চলাকালে স্পেনের ভক্তদের দ্বারাই মুসলিম বিদ্বেষী আচরণের শিকার হন ইয়ামাল। মাঠে প্রতিবাদ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ করেছেন ইয়ামাল।
এরপরই ব্যাপক প্রশংসা পেয়েছেন বার্সেলোনার এ তারকা ফুটবলার। এরই প্রেক্ষিতে এবার ইয়ামালের পাশে দাঁড়ালেন ভিনিসিয়াস।




