গ্যালারিতে ইসলামবিদ্বেষী স্লোগান: স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

ফিফা র‌্যাংকিং
ফিফা র‌্যাংকিং | ছবি: সংগৃহীত
0

স্পেন ও মিশরের প্রীতি ম্যাচে গ্যালারি থেকে ওঠা ইসলামবিদ্বেষী স্লোগান ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ঘটনাটির জেরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা।

বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন দর্শকদের একাংশ মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষমূলক স্লোগান দেয়। বিষয়টি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। নিজেও মুসলিম হওয়ায় তিনি এটিকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

আরও পড়ুন:

ফিফা জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে স্পেনকে বড় অঙ্কের জরিমানা, এমনকি দর্শকশূন্য মাঠে খেলার শাস্তিও পেতে হতে পারে। ফুটবলে বর্ণবাদ ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই এগোচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ইএ