রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়। বর্তমানে লিগে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের জন্য পা হড়কানোর সুযোগ একেবারেই নেই। লিগে ৭ রাউন্ড বাকি থাকতে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
আরও পড়ুন:
লিগ শিরোপা তাই অনেকটাই অসম্ভব রিয়াল মাদ্রিদের জন্য। তবু দুর্বল আলাভেসের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে তারা। আলাভেসের বিপক্ষে সবশেষ ৮ ম্যাচেই জয় পেয়েছে মাদ্রিদিস্তারা।
যদিও অবনমন শংকায় থাকা আলাভেসও এ ম্যাচে জয় পেতে মরিয়া। নিজেদের শেষ ৪ ম্যাচে অপরাজিত থেকে ফর্ম ফেরানোর আভাসও দিচ্ছে দলটি।





