চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে রোববার (১০মে) রাতে লা লিগা টাইটেল নিশ্চিত করে বার্সেলোনা। তারপর থেকেই স্পেনের বার্সেলোনা শহর পরিণত হয় আনন্দ নগরীতে।
আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেয় বার্সেলোনার বিজয় মিছিল। শহরটির দুপাশে প্রায় ১০ হাজার ফুটবল ভক্ত উপস্থিত ছিলেন প্রিয় ক্লাবের ফুটবলারদের অভিবাদন জানাতে। যেখানে ভিন্ন এক দৃশ্য নিয়ে উপস্থিত হন বার্সেলোনার অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামাল।
আরও পড়ুন
শোভাযাত্রার অনেকটা সময় ধরেই নিজের হাতে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন লামিনে ইয়ামাল। এমন দৃশ্য দেখে দুপাশে থাকা সমর্থকরা অভিনন্দন জানান বার্সার এ বিস্ময় বালককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পরলে ফুটবল বিশ্বের প্রসংশায় ভাসেন ইয়ামাল।
বার্সেলোনা শহর বরাবরই ইসরাইলের গণহত্যাকে নিন্দা জানিয়ে ফিলিস্তিনপন্থি আন্দোলনের অন্যতম বড় কেন্দ্র হিসেবে পরিচিত। শহরটিতে নিয়মিতই ফিলিস্তিনের পক্ষে নানান কর্মকান্ড ও আন্দোলন সংগঠিত হয়। এবার লামিন ইয়ামালের পতাকা ওড়ানোর ঘটনা আন্দোলনকারীদের উদ্বুদ্ধ করবে।
এর আগে ইনজুরির কারণে এল ক্লাসিকোতে খেলতে পারেননি লামিনে ইয়ামাল। তবে ইতিহাস ঠিকই গড়ে বার্সেলোনা। দ্বিতীয় বারের মতো রিয়াল মাদ্রিদকে হারিয়েই শিরোপা উৎসব করার উপলক্ষ্য তৈরি করে কাতালানরা।





