পোস্টে লিখেন, চ্যালেঞ্জ আর কঠোর পরিশ্রমে ভরা চার বছর শেষে এখন সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।
সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ইনস্টাগ্রামে বার্তায় লেভা বলেন, ‘এখানে প্রথম দিন থেকে সমর্থকদের যে ভালোবাসা আমি পেয়েছি, তা কখনও ভুলব না। এ চার বছরের যাত্রায় এখানে যত মানুষের সংস্পর্শে এসেছি, সবাইকে ধন্যবাদ।’
আরও পড়ুন
২০২২ সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন লেভানদোভস্কি। কাতালান ক্লাবটির হয়ে চার বছরে তিনটি লা লিগা শিরোপাসহ বেশ কয়েকটি ট্রফি জিতেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১১৯ গোল, যা দলের সাফল্যে রেখেছে বড় অবদান।
তবে চলতি মৌসুমটা খুব একটা ভালো কাটেনি তার। চোটের কারণে ছন্দ হারানো এ স্ট্রাইকার লা লিগায় ২৯ ম্যাচ খেললেও মাত্র ১৫টিতে ছিলেন শুরুর একাদশে। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল, যার ১৩টি এসেছে লিগে।
তবু শিরোপা জয়ের আনন্দ নিয়েই বিদায় নিতে পারছেন লেভানদোভস্কি। গুঞ্জন রয়েছে, সৌদি আরব, ইতালি ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাব এরই মধ্যে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে।





