আগেই শিরোপার নিষ্পত্তি হওয়ায় দুই জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ খেলতে নামবে কোনো প্রকার চাপ ছাড়াই। আগের ম্যাচে পয়েন্ট খুইয়ে ১০০ পয়েন্ট পাওয়ার সুযোগও হাতছাড়া করেছে বার্সা। মৌসুমের শেষ ম্যাচ জয় পাওয়াটাই এখন বার্সেলোনার বড় লক্ষ্য।
আরও পড়ুন
তবে লা লিগা থেকে ইউরোপিয়ান ফুটবলে কারা জায়গা পাবে সেই লড়াই থাকবে শেষ দিনে। সেল্টা ভিগো, গেতাফে এবং রায়ো ভায়োকানো লড়বে ইউরোপিয়ান স্পটের জন্য।
অন্যদিকে রেলিগেশনের লড়াই আছে ৫ দলের সামনে। লেভান্তে, ওসাসুনা এবং এলচেকে আজ অন্তত ড্র করতেই হবে। আর জিরোনা এবং মায়োর্কার সামনে জয় ভিন্ন বিকল্প নেই।





