আর তাতে ৯৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দু’দল। সবশেষ ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে একমাত্র সাক্ষাতে ৩-০ গোলের জয় পেয়েছিল মার্কিনিরা। একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ও তুরস্ক।
এবারের বিশ্বকাপে ‘ডি গ্রুপে’র খেলা শুরু হবে এ ম্যাচ দিয়ে। সাম্প্রতিক সময়ে আর্জেন্টাইন কোচ মাউরিজিও পচেত্তিনোর অধীনে বেশ বিপাকেই আছে যুক্তরাষ্ট্র। সবশেষ ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই হার তাদের। তবুও দল নিয়ে আশাবাদী হতেই পারেন স্বাগতিক সমর্থকরা।
র্যাঙ্কিংয়ে ১৭তম স্থানে থাকা দলটির বড় শক্তি তাদের আক্রমণভাগ। মালিক টিলম্যান, সার্জিনো ডেস্ট কিংবা ক্রিশ্চিয়ান পুলিসিকরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখেন।
অন্যদিকে কিছুটা আন্ডারডগ হয়েই মাঠে নামবে প্যারাগুয়ে। দলের বড় ভরসা মিগুয়েল আলমিরন। দুই দলের ম্যাচ শুরু হবে আগামীকাল (শনিবার, ১৩ জুন) সকাল ৭টায়।





 has scored 10 goals from 22 games in 2026-320x167.webp)