ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মিশর। স্রোতের বিপরীতে ম্যাচের ১৫ মিনিটে ফিন সুরমানের গোলে পিছিয়ে পড়ে মিশর। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় নিউজিল্যান্ড।
বিরতির পর ৫৮ মিনিটে মোস্তফা জিকোর গোলে সমতায় ফেরে আফ্রিকান দলটি। ৬৭ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে উচ্ছাসে ভাসে মিশরিয়ানরা। ৮৭ মিনিটে নিউজিল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকেন ত্রেজেগুয়ে।
এ জয়ের ফলে গ্রুপ ‘জি’তে শীর্ষস্থানে মিশর। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে গেল নিউজিল্যান্ডের জন্য। এখন শেষ ম্যাচের দিকে তাকিয়ে দুই দল।





