শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি নরওয়ে -আইভরিকোস্ট

নরওয়ে -আইভরিকোস্ট
নরওয়ে -আইভরিকোস্ট | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপে রাউন্ড অব ৩২ এ রাতে মুখোমুখি হবে নরওয়ে ও আইভরিকোস্ট। ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার, ৩০ জুন) রাত ১১ টায় শুরু হবে দুদলের লড়াই।

অতীতে দুইদলের কখনও মুখোমুখি হওয়ার রেকর্ড নেই। যে কারণে সতর্ক দুদলের কোচই। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে নিজেদের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর। কোচ স্টেল সলবাকেনের দলের সবচেয়ে বড় শক্তি আর্লিং হালান্ড। গ্রুপ পর্বে চার গোল করেছেন গোলমেশিন খ্যাত এ খেলোয়াড়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে থাকলেও নকআউটের বাচা মরার লড়াইয়ে ফিরছেন তিনি। এ ম্যাচের বড় লড়াই হতে পারে মাঝমাঠে। মার্টিন ওডেগার্ডের সৃজনশীলতা এবং স্যান্ডার বার্জের শারীরিক উপস্থিতি নরওয়ের জন্য বড় সম্পদ।

বিপরীতে আইভরি কোস্ট চাইবে দ্রুত ট্রানজিশন আর উইং ব্যবহার করে নরওয়ের রক্ষণে চাপ তৈরি করতে। চোটও ম্যাচের আগে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে। আইভরি কোস্টের ডিফেন্ডার উইলফ্রাইড সিঙ্গোর খেলা নিয়ে শঙ্কা রয়েছে। অন্যদিকে নরওয়ের রাইট ব্যাক হুলিয়ান রেয়ারসন পুরোপুরি ফিট নন।

জেআর