কোচ সংকটে ইতালি, পদ ছাড়ার হুমকি মালদিনির

সাবেক ডিফেন্ডার পাওলো মালদিনি
সাবেক ডিফেন্ডার পাওলো মালদিনি | ছবি: সংগৃহীত
0

কোচ ইস্যুতে জটিল সময় পার করছে ইতালিয়ান ফুটবল। এরই মধ্যে ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়ার হুমকি দিয়েছেন সাবেক ডিফেন্ডার পাওলো মালদিনি।

দিনদুয়েক আগেই নিজেদের কোচ হিসেবে সাবেক মিডফিল্ডার আন্দ্রে পিরলোর নাম প্রস্তাব করেছিল ইতালি। টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি নিজেই ছিলেন প্রস্তাবক। তবে রাশিয়ান একটি বেটিং কোম্পানির সঙ্গে চুক্তির কারণে আপাতত পিরলোকে পাচ্ছে না ইতালি।

এর বিকল্প হিসেবে ২০২১ সালের ইউরোজয়ী কোচ রবার্তো মানচিনিকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয়া হয় ফেডারেশনের পক্ষ থেকে। তবে এফআইজিসি’র এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মালদিনি।

আন্দ্রে পিরলোকে কোচের পদে আনা না হলে নিজের পদও ছেড়ে দেয়ার হুমকি দিয়েছেন তিনি। এর আগে কার্লো আনচেলত্তি এবং পেপ গার্দিওলার প্রতি আগ্রহ দেখিয়েছিল ইতালি। তবে, তারাও ফিরিয়ে দেন এ প্রস্তাব।

জেআর