জয় দিয়ে মৌসুম শুরু রিয়ালের

ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

জয় দিয়েই হোসে মরিনিওর অধীনে নতুন মৌসুম শুরু করল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার ম্যাচে এস্পানিওলের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার (২২ আগস্ট) রাতে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। আর্দা গুলারের ফ্রি কিক থেকে দারুণ হেডে গোল করেন বেলিংহ্যাম। তবে প্রথমার্ধের মাঝপথে পাল্টা আক্রমণ থেকে কালার গোলে সমতায় ফেরে এস্পানিওল।

এরপর দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও ব্যবধান বাড়াতে পারছিল না এমবাপ্পে-ভিনিরা। মাঝে একবার বেলিংহ্যামের হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরে ফেদে ভালভের্দের শটও পোস্টে লেগে ফিরে আসে।

তবে ৮০ মিনিটে বদলি নেমেই বাজিমাত করেন কার্লোস এস্পি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে এমবাপ্পের পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে কাটিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এসএইচ