ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস
বসুন্ধরা কিংস | ছবি : সংগৃহীত
0

লম্বা অপেক্ষার পর অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) মধ্যরাতে ফিফার কাছ থেকে ছাড়পত্র পেয়েছে অভিজাত ক্লাবটি।

ফলে আসন্ন ঘরোয়া মৌসুমে মাঠে নামতে আর কোনো বাধা থাকছে না দলের। আর এরইমাঝে দল গঠনেও নেমে পড়েছে বসুন্ধরা কিংস। গত ৭ আগস্ট ছিল ক্লাব নিবন্ধের শেষদিন।

আরও পড়ুন:

তবে, কিংসের অপেক্ষায় দফায় দফায় সময় বাড়িয়েছে বাফুফে। সবশেষ আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাচ্ছে ক্লাবটি। তবে, অবশ্য তার আগেই দাপ্তরিক এসব প্রক্রিয়া শেষ করার চেষ্টায় আছে বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে বসুন্ধরা কিংস মুক্তি পেলেও এখন পর্যন্ত ১টি নিষেধাজ্ঞায় আটকে আছে ফকিরেরপুল ইয়ংমেন্স। বাফুফে লিগের সূচি আটকে রেখেছে তাদের অপেক্ষায়। ৩ সেপ্টেম্বরের আগে সব জটিলতা শেষ হবে এমন প্রত্যাশাই করছেন ফুটবল সংশ্লিষ্টরা।

এফএস