তুরস্কের জুয়া বিষয়ক বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা থাকায় মূল স্পন্সর সরিয়ে, জার্সির সামনে স্থান পাচ্ছে জাতিসংঘ খাদ্য কর্মসূচি বা ‘ডাব্লিউএফপি’র লোগো এবং টুগেদার ফর নেপাল’ বার্তাটি।
পরবর্তীতে এ বিশেষ জার্সিগুলো নিলামে তুলে প্রাপ্ত অর্থ ডাব্লিউএফপি’র মাধ্যমে বন্যার্তদের পুনর্বাসনে দান করা হবে। গত মাসের আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যায় নেপাল- তিব্বত সিমান্তে এ পর্যন্ত ১৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ।
শুধু রোমা নয়, চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুমের উদ্বোধনী ম্যাচগুলোতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া চ্যারিটি পার্টনার ‘সেভ দ্য চিলড্রেনে’র মাধ্যমে নেপালে ত্রাণ সহায়তা পাঠিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনালও।





