গতকাল (শনিবার, ২৬ সেপ্টেম্বর) ঢাকা ক্লাবে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
তিনি ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আব্দুস সালাম, রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নিজের খেলোয়াড়ি জীবনের নানা স্মৃতি তুলে ধরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় দেশের ক্রীড়াঙ্গনের পরিবেশ নষ্টের পেছনে রাজনীতিবিদরা অযাচিত হস্তক্ষেপকে দায়ী করেন স্পিকার।





