প্রাথমিক দলে যথারীতি গোলকিপার হিসেবে আছেন মিতুল, সুজন ও শ্রাবণ। ডিফেন্সে জিদান, জায়ানদের সঙ্গে তপু-বিশ্বনাথরা ফেরায় বাড়বে দলের শক্তি। মিডফিল্ডে আছেন হামজা-শোমিতদের মত চেনা মুখগুলোই। ফিটনেস পরীক্ষায় পাশ করে যোগ দিচ্ছেন সৈয়দ কাজেম শাহও। তবে বড় চমকটা ফরোয়ার্ড লাইনে।
রোনান সুলিভান ডাক পাবেন সেটি অনেকটাই জানা ছিল। তার সঙ্গে প্রাথমিক দলে ডাক পেয়েছেন বয়সভিত্তিক দলে খেলা আরেক প্রবাসী ফুটবলার মোহাম্মদ মাহী খান। তিনি বর্তমানে ইংল্যান্ডের নবম স্তরের দল মলটন এফসিতে খেলছেন। এছাড়া ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন ফয়সাল আহমেদ ফাহিমও। আগামীকাল থেকে সাফের ক্যাম্প শুরু করবে বাংলাদেশ।





