ইতিহাদে প্রথমে চমক দেখায় ব্রাইটন। মালিক ইয়ালকুয়ের গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির আগে দূরপাল্লার শটে সিটিকে সমতায় ফেরান মাতেও কোভাচিচ। দ্বিতীয়ার্ধের শুরুতে জর্জিনিও রুটারের গোলে আবারও এগিয়ে যায় ব্রাইটন। তবে রায়ান শেরকির ফ্রি-কিক থেকে ভিটর রেইসের গোলে সমতায় ফেরে সিটি।
নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ইয়াসিন আয়রি ও লুইস ডাঙ্কের শট ঠেকিয়ে সিটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন রুলি। শেষ আটে তাদের প্রতিপক্ষ লিগ ওয়ানের দল ব্র্যাডফোর্ড সিটি।
আরও পড়ুন:
এদিকে অ্যানফিল্ডে চেলসির বিপক্ষে জমে ওঠে লড়াই। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে মরগান রজার্সের গোলে এগিয়ে যায় চেলসি। তিন মিনিট পরই স্পটকিক থেকে সমতা ফেরান কোডি গাকপো।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা করলেও ব্যবধান বাড়েনি। টাইব্রেকারে চেলসির ভ্যালেন্তিন বারকোর শট পোস্টে লাগে। লিভারপুলের রায়ান গ্রাভেনবার্খের পেনাল্টি ঠেকান মাইক পেন্ডার্স। তবে জর্জি মামারদাশভিলি ঠেকান এমানুয়েল এমেগার শট। এরপর জো গোমেজের গোলে এগিয়ে যায় লিভারপুল, আর ওয়েসলি ফোফানার শট বারের ওপর দিয়ে গেলে জয় নিশ্চিত হয় অলরেডদের।
চেলসির বিপক্ষে টানা পঞ্চমবার টাইব্রেকারে জিতল লিভারপুল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বোর্নমাউথ। দু’দলই এখন তাকিয়ে শেষ আটের লড়াইয়ে।





