টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ
এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ | ছবি: সংগৃহীত
0

হংকং-কে টাইব্রেকারে হারিয়ে এশিয়ান গেমস হকিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান নির্ধারণী পর্বের ম্যাচে হংকং চায়নার বিপক্ষে ৪-৪ গোলে ড্র করে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পেয়ে এশিয়ান হকির বড় মঞ্চে পা রাখছে আমিরুলের দল।

এমনিতেই এশিয়ান গেমসের পুরুষ হকিতে বাংলাদেশ নিয়মিত মুখ। ১৯৭৮ সাল থেকে এ ইভেন্টে আছে লাল-সবুজের পতাকা। তবে এবারে বাছাইপর্বে বাংলাদেশের অবস্থা ছিলো নাজুক।

আরও পড়ুন:

হংকং ম্যাচেও বড় পরীক্ষা দিতে হয়েছে দলকে। পুরো ম্যাচে ৩ বার এগিয়ে থেকে শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর টাইব্রেকারে খেলা গড়ালে দলের ত্রাতা হয়ে উঠেন গোলরক্ষক বিপ্লব কুজুর। দুইবার শট ঠেকিয়ে বাংলাদেশের জয়ে রেখেছেন বড় অবদান।

এ ম্যাচের মাধ্যমে বাছাইপর্বের ৫ম-৬ষ্ঠ ম্যাচে অংশগ্রহণ নিশ্চিত করেছে আমিরুল-বিপ্লবরা। পরের ম্যাচে হারলেও জাপানে এশিয়ান গেমসে নিশ্চিতভাবেই থাকবে বাংলাদেশের নাম।

জেআর