সেমিফাইনালে ঘরের মাঠের কোকো গফকে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন করেন কাজাখিস্তানের দ্বিতীয় বাছাই রাইবাকিনা। এই জয়ের ফলে সোমবার র্যাঙ্কিং আপডেট হলে তিনি হবেন নতুন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। ১৩ বছর পর প্রথমবারের মতো শীর্ষ দুই বাছাইয়ের লড়াই দেখবে ইউ এস ওপেন।
অন্যদিকে, টপ সিড আরিনা সাবালেঙ্কা ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন জেসিকা পেগুলাকে। টানা তৃতীয়বারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন তিনি। সাবালেঙ্কার সামনে এবার হ্যাটট্রিক শিরোপার হাতছানি। আর রাইবাকিনা চান অস্ট্রেলিয়ান ওপেনের পর আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জিতে নাম্বার ওয়ান হওয়ার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে।





