আগামী মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান। আসন্ন এই ম্যাচের আগে পতাকা বিতর্ক আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
ইরানের প্রাক-বিপ্লবী পতাকার সঙ্গে বর্তমান জাতীয় পতাকার অনেকটা মিল আছে। তবে এর মাঝখানে ইসলামী প্রতীকের বিপরীতে আগের পতাকায় আছে সিংহ ও সূর্যের চিহ্ন, যা ইরানের শাহ শাসিত আমলের প্রতীক হিসেবে পরিচিত।
আরও পড়ুন:
ফিফা এই পতাকা নিষিদ্ধের পর গেল রোববারই ক্যালিফোর্নিয়ার ইঙ্গেলউডে রাজপথে নামেন ইরান সমর্থকদের একাংশ। প্রাক বিপ্লব পতাকা ছাড়াও সঙ্গে নেন যুক্তরাষ্ট্রের পতাকা।
মঙ্গলবার ইরান ম্যাচের আগে ওই প্রতিবাদ সমাবেশের ভিডিও আবারও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।




