গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) সেন্ট লুইস কার্ডিনালসের বিরুদ্ধে এমএলবি ম্যাচের আগে মাঠে হাজির হয়েছিলেন ইংল্যান্ডের ম্যানেজার থমাস টুখেল এবং তার দল।
সেখানে কানসাস সিটি রয়্যালসের হয়ে ম্যাচের উদ্বোধনী পিচ থ্রোও করেছেন টুখেল। ডাগআউট ছেড়ে ডায়মন্ডে দাঁড়িয়ে নিখুঁত এক স্ট্রাইক করে গ্যালারির করতালিতে ভাসেন তিনি।
আরও পড়ুন:
অধিনায়ক হ্যারিকেইনসহ ডিফেন্ডার ড্যান বার্ন ও জেদ স্পেন্সরা সেখানে উপস্থিত থেকে উপভোগ করেন কোচের এমন পারফরম্যান্স। রয়্যালস কর্তৃপক্ষও তাদের এই হাই-প্রোফাইল অতিথিদের জানিয়েছে উষ্ণ অভ্যর্থনা।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার (২৩ জুন) রাতে যুক্তরাষ্ট্রের বস্টনে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা।




