ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের ৯০ মিনিটের খেলা শেষ হয়েছে গোল শূন্য সমতায়। ম্যাচে এ পর্যন্ত দারুণ আধিপত্য দেখালেও এমিলিয়ানো মার্টিনেজের (দিবু মার্টিনেজ) বীরত্বে কোনো গোল করতে পারেনি স্পেন। তবে ৯০ মিনিটের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে এনজো ফারনান্দেজ মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায়।
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ৯০ মিনিটে মোট ১০টি শট ঠেকিয়ে দিয়েছেন, যার মধ্যে ডি-বক্সের ভেতরে ছিলো ৪টি। একের পর এক শট ঠেকিয়ে নিজের দলকে পিছিয়ে পড়ার হাত থেকে বাঁচিয়েছেন তিনি।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের শেষে ইনজুরি টাইমে ৯৩ মিনিটের মাথায় স্পেনের পাও কুবারসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। ফলে তিনি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।