উপসাগরে শিল্প স্থাপনায় পাল্টাপাল্টি হামলা; বাড়ছে যুদ্ধের তীব্রতা
বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অ্যালুমিনিয়াম কারখানাগুলোতে ইরানের হামলা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, বিভিন্ন হিসাব অনুযায়ী বৈশ্বিক অ্যালুমিনিয়াম সরবরাহের প্রায় ৪ থেকে ৯ শতাংশ এই অঞ্চল থেকে আসে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।